প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছে বিকেএমইএ ও ফতুল্লা বিসিক শিল্পনগরী মালিক সমিতি। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের হাতে এ দুটি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দুটি পিকআপ ভ্যানের চাবি তুলে দেওয়া হয়। চাবি তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান। চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) শামীম আহমেদ, পরিচালক জি এম ফারুক, মো. হুমায়ূন কবীর খান, সাবেক পরিচালক ফারুক বিন ইউসুফ প্রমুখ।