পুলিশকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গ্রাম পুলিশের এক সদস্যকে মারধর করেছেন কয়েক ব্যক্তি। গত মঙ্গলবার সন্ধ্যায়উপজেলার ঝাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গ্রাম পুলিশ সদস্য কুকী রানী বর্মণকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে সরকারি খাসজমিতে তাঁরা বসবাস করছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ওই জায়গা ছেড়ে তাঁকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় তিনি লোকজন নিয়ে এ হামলা চালান। এ সময় তাঁর স্বামী বলরাম বর্মণ বাড়িতে ছিলেন না।