পুলিশকে মারধর, আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পুলিশের ওপর আক্রমণ চালিয়ে হাতকড়াসহ দুই আসামি ছিনিয়ে নিয়েছে স্থানীয় একদল লোক। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।এ সময় হামলায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ আবদুল মোমেন ও কনস্টেবল মো. মনির ও জিয়াউল হায়দার আহত হন। তাঁদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনার পর রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই ব্যক্তিসহ নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: মো. শাহজাহান, লোকমান হোসেন, ফখরুল ইসলাম, মো. রুবেল, সহিদুল ইসলাম, মোহামঞ্চদ নুরুজ্জামান, আবু ছায়েদ, শেখ ফরিদ, আবদুর রহিম। তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি সড়ক অবরোধ করে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আসামিদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।