পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিলেন চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশ কর্মকর্তাকে মারধর করে ভ্রাম্যমাণ আদালত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনজন আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী তাঁকে সহযোগিতা করেন।

অভিযোগ অস্বীকার করে আতাউর রহমান বলেন, ‘হইচই শুনে আমি পরে সেখানে গিয়েছিলাম। আমি কোনো আসামি ছিনতাই করিনি ও পুলিশকে পিটাইনি।’

এএসআই আবদুল খালেক বলেন, ‘আসামিদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা আসামিদের ছিনিয়ে নেন। এ সময় তাঁরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নুর আলম বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সারওয়ার আলম বলেন, ‘আমার অফিসে আসামিদের নিয়ে এলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে আমার সামনে কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে