পুলিশকে লক্ষ্য করে শিবিরের পেট্রোল বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের কদমফুল ফোয়ারা এলাকায় পুলিশকে লক্ষ্য করে তিনটি পেট্রোল ককটেল নিক্ষেপ করেছে শিবির কর্মীরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ শেষে শিবিরের একটি মিছিল পল্টন মোড়ের দিকে যাচ্ছিল। কদমফুল ফোয়ারা অতিক্রম করার পর মিছিলের পেছনের দিক থেকে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য এবং সেখানে দাঁড়িয়ে থাকা এপিসি গাড়ি লক্ষ্য করে পর পর তিনটি পেট্রোল ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।