পুলিশকে সময় বেঁধে দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মোজাহারুল হক প্রধান। গত শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এ সময় বেঁধে দেন।জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৫ বিজিবি ব্যাটালিয়নের মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী, র্যাব-৫-এর এএসপি মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমানসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। সাংসদ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অপরাধী কাউকে গ্রেপ্তার করা হলে ধন্যবাদ জানিয়ে ফোন করা হবে। কাউকে ছাড়ার জন্য ফোন করা হবে না। সে যে-ই হোক।’পুলিশ সুপার সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার এবং চুরির মালামাল উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন। ৪০ জন পুলিশের পক্ষে মহল্লায় মহল্লায় তদারক করা সম্ভব নয়। তাই তিনি এলাকার কাউন্সিলরদের প্রধান করে তদারকি কমিটি গঠন করার কথা বলেন।