পুলিশকে হত্যার হুমকি, টেকনাফে গ্রেপ্তার ১
মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে কক্সবাজারের টেকনাফ থানার পুলিশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গতকাল বুধবার মোহামঞ্চদ নুর (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মোহামঞ্চদ নুরের বাড়ি উপজেলার দরগাপাড়ায়। তিনি মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সামরিক শাখার প্রধান ছলাউল ইসলামের সহযোগী বলে পুলিশ দাবি করছে। তিনি বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, গত ২৫ মার্চ একটি মুঠোফোন থেকে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল বড়ুয়া ও ওসির সরকারি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে পুলিশকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর অনুসন্ধান করে ওই মুঠোফোনের মালিক মোহামঞ্চদ নুরকে শনাক্ত করে গতকাল ভোরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানা হাজতে আটক মোহামঞ্চদ নুর বলেন, খুদে বার্তাটি তাঁর মুঠোফোন থেকে পাঠানো হয়েছে, এটা ঠিক। কিন্তু কে পাঠিয়েছে তা তাঁর জানা নেই।