প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কমিউনিটি পুলিশিং কমিটি ও জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে হবে। এ জন্য পুলিশকে “হ্যাঁ” বলুন—এ রকম মনোভাব তৈরি করতে হবে।’ সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় গতকাল শনিবার দুপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।