পুলিশবেশী প্রতারক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে তল্লাশি চালানোর সময় গত বুধবার রাতে রাজধানীর কমলাপুর থেকে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বপন, সরোয়ার, বাচ্চু সিকদার, আরিফুজ্জামান খান ও নাসিরউদ্দিন। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম মোস্তফা জানান, এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।