পুলিশি পাহারায় পাঠানো হলো সার ও জ্বালানি তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ চলাকালে গতকাল রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পুলিশি পাহারায় সার ও জ্বালানি তেল পাঠানো হয়েছে।
ওই বন্দরের জ্বালানি তেল ডিপো ও বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জ্বালানি তেলবাহী ৪৭টি ট্যাংক-লরি ও ইউরিয়া সারবোঝাই ৬২টি ট্রাক বাঘাবাড়ী বন্দর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় রওনা দেয়।
জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলে অবরোধের সময় সার ও তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল পুলিশি পাহারায় একসঙ্গে সার ও তেলবাহী ট্রাকগুলো পাঠানো হয়। আর পুলিশ প্রশাসন তাদের নিজ নিজ থানা এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করবে। ফেরার সময়ও এই ট্রাকগুলোকেও নিরাপত্তা দেওয়া হবে।