পুলিশি বাধায় সভা করতে পারেনি যুবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি বাধায় নির্ধারিত স্থানে গতকাল মঙ্গলবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে পারেনি টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদল। পরে তাঁরা স্থানীয় ডাকবাংলোর প্রধান ফটকের সামনে উপজেলা সড়ক অবরোধ করে মাত্র ১৫ মিনিটে সংক্ষিপ্ত সভা করে কর্মসূচি শেষ করেন।
তবে যুবদলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘যুবদলের কর্মসূচিতে আমরা কোনো বাধা দিইনি।’