পুলিশি বাধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণীর ধর্ষকদের শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় ফেরত এসেছেন কয়েকটি আদিবাসী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে বেলা ১১টার দিকে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, চানচিয়া এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে দোয়েল চত্বর এলাকায় বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। পরে পুলিশের সঙ্গে হাতাহাতিতে চার-পাঁচজন আহত হন। আন্দোলনকারীরা ঘেরাও কর্মসূচি স্থগিত করে বাংলাদেশ শিশু একাডেমীর সামনে সমাবেশ করেন।