পুলিশি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে মুদি ব্যবসায়ী কুতুবউদ্দিন (৬৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার শামীম আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বিচারিক হাকিম আশেক ইমামের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শামীমের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। গত সোমবার দিবাগত রাত একটার দিকে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় মুদি ব্যবসায়ী কুতুবকে কুপিয়ে হত্যা করা হয়।