পুলিশি হামলার শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা কারখানার শ্রমিক ও সংহতি জ্ঞাপনকারীদের ওপর পুলিশ ও শ্রমিক লীগের হামলার ঘটনার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমরা ঈদের আগের দিন থেকে উদ্বেগের সঙ্গে লক্ষ করছি তোবা গ্রুপের ছয়টি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের প্রাপ্য তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অনশন করে আসছিলেন। এ আন্দোলনের প্রতি শিক্ষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদেরা সংহতি জানান। আন্দোলনরত শ্রমিকদের পাশাপাশি তাঁদের ওপরও হামলা চালায় পুলিশ ও শ্রমিক লীগ। বিবৃতিতে সই করেন ফাহমিদুল হক, রায়হান রাইন, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, আইনুনন নাহার, ফাতেমা শুভ্রা, সায়েমা আহমেদ, মানস চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।