পুলিশি হামলায় আহত শিল্পীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জুনের হরতালে জাতীয়তাবাদী সামাজিক সংস্থার মিছিলে পুলিশি হামলায় আহত শিল্পীরা এ ঘটনার বিচার দাবি করেছেন। ‘শিল্পীসমাজ’-এর ব্যানারে এই সংগঠনের কয়েকজন আহত শিল্পী গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তাঁরা বলেন, ১২ জুনের ডাকা হরতালে সংগীতশিল্পী রিজিয়া পারভীনসহ যেসব শিল্পীর ওপর পুলিশ হামলা চালিয়েছে, তাদের যেন অবিলম্বে বিচারের মুখোমুখি করা হয়।