পুলিশি হেফাজত থেকে দুই আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থানা থেকে আদালতে আনার পথে নগরের বাকলিয়া থেকে দুই আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।পলাতক আসামিরা হলেন মোহামঞ্চদ নাসির উদ্দীন (২৪) ও শফিউল করিম (২৩)। পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে নাসির পটিয়া থানার একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানা গেছে। নাসির পটিয়া উপজেলার শিকলবাহা গ্রামের মোহামঞ্চদ শরীফের ছেলে। আর শফিউল করিম সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের বদরুজ্জামানের ছেলে।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আবছার ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘পালিয়ে যাওয়া দুই আসামিসহ পাঁচজনকে মাইক্রোবাসে করে চট্টগ্রামে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই আসামি পেছনের সিটে হাতকড়া পরানো অবস্থায় বসা ছিল। তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা পার হওয়ার পর দুই আসামি কৌশলে পালিয়ে যায়।’ যানজট থাকার সুযোগে তাঁরা পালিয়ে যান বলে তিনি জানান।এ ঘটনায় সাতকানিয়া থানার পুলিশের কনস্টেবল দিলীপ কুমার দাস বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশ নগরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।