পুলিশি হেফাজত থেকে বাংলাদেশি বন্দীর পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট আদালত থেকে গত বৃহস্পতিবার কারাগারে নেওয়ার পথে পুলিশের গাড়িতে তোলার সময় দুই বাংলাদেশি বন্দী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ সময় বৃষ্টি হচ্ছিল। তাঁরা হলেন মিলন বিশ্বাস ও কালু শেখ। তাঁদের বাড়ি রাজশাহীর মহিষপুর গ্রামে। দুই মাস আগে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢোকার পর গ্রেপ্তার হন তাঁরা। পুলিশ ওই দিনই কালুকে আবার গ্রেপ্তার করে। মিলনের খোঁজ চলছে।