পুলিশে চাকরির নিশ্চয়তা চায় কনস্টেবল বাবলুর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের পুলিশ সদস্য বাবলু মিয়ার বড় ছেলে জাহিদ হাসান চাকরির নিশ্চয়তা চায়। অকালে বাবাকে হারিয়ে পরিবার নিয়ে ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে সে।জাহিদ হাসান জানায়, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ থেকে সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তবে পরীক্ষার আগে বাবা মারা যাওয়ায় ভালোমতো প্রস্তুতি নিতে পারেনি। ছোট দুই ভাই-বোনের পড়ালেখার খরচ আর বিধবা মা ও দাদির ভরণপোষণের জন্য সে সংসারের দায়িত্ব নিতে চায়। এ জন্য পুলিশ বিভাগেই যোগ দিতে চায় সে।গত ২৮ ফেব্রুয়ারি গাইবান্ধার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে বাবলু মিয়াকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবির। অকালে স্বামী হারানোর পর থেকেই তাঁর স্ত্রী জোসনা বেগম চরম অনিশ্চয়তায় পড়েন। সংসারের হাল ধরতে বড় ছেলের জন্য পুলিশ বিভাগে একটা চাকরির জন্য বিভিন্নজনের কাছে অনুরোধ করে আসছিলেন তিনি। গত ১৪ মার্চ এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে দুই দফায় ১১ লাখ টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হয় পরিবারটিকে।