পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এলিনা মান্নান গতকাল সোমবার তাঁর ছেলেকে পুলিশে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত রাতুল শেখকে (২৬) ছয় মাসের কারাদণ্ড দেন। এলিনা মান্নান বলেন, ‘দিন দিন রাতুল গাঁজা ও ইয়াবার প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ে। প্রতিদিন তার চাহিদামতো টাকা না দিলে স্ত্রীকে মারধর করে। এমনকি আমাকেও মারধর করে। উপায় না পেয়ে রোববার ছেলের ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করি।’ গোয়ালন্দ ঘাট থানার এসআই মোশাররফ হোসেন বলেন, রাতুলকে পাঁচ গ্রাম গাঁজাসহ উত্তর দৌলতদিয়া কিয়ামুদ্দিন মোল্যা পাড়ার নিজ বাড়ি থেকে পরিবারের লোকজনের সহযোগিতায় সকাল ১০টার দিকে আটক করা হয়।