পুলিশে যুক্ত হচ্ছে কমান্ড ফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো পুলিশ বাহিনীতে যুক্ত হচ্ছে কমান্ডো ফোর্স। জঙ্গি হামলা বা বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা মোকাবিলায় তাদের কাজে লাগানো হবে।
এ লক্ষ্যে খাগড়াছড়ির ‘এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে’ একটি ট্রেনিং সেন্টার চালু করছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।