পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি-কালীরবাজার সড়কের বারকাউনিয়া এলাকা থেকে ডাকাত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। তিতাস থানার পুলিশ ও এলাকাবাসী জানান, রাত পৌনে একটার দিকে তিতাসের বাতাকান্দি থেকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন যাত্রী কালীরবাজার এলাকায় যাচ্ছিল। বারকাউনিয়া এলাকায় পৌঁছলে দুটি প্রাইভেট কার থেকে ১০ জন নেমে তাদের অটোরিকশার গতিরোধ করে এবং ডাকাতির চেষ্টা করে। এ সময় যাত্রীরা লাফিয়ে পানিতে পড়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ডাকাতদের ঘেরাও করে ফেলেন।