পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারীতে তিন ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল সোমবার সকালে ওয়ারীর ২০ নম্বর টিপু সুলতান রোডে এ ঘটনা ঘটে। জানা গেছে, মো. উজ্জ্বলসহ তিন ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন কাপড় কিনতে। তাঁদের সঙ্গে এক লাখ পাঁচ হাজার টাকা ছিল। টিপু সুলতান রোড দিয়ে পুরান ঢাকার ইসলামপুরে যাওয়ার সময় ফরাহাদ হোসেন (৫০) ও মো. আসলাম (৪০) নামে দুই ছিনতাইকারী তাঁদের গতি রোধ করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ব্যবসায়ীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং ছিনতাইকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওয়ারী থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, দুই ছিনতাইকারী থানায় আটক রয়েছেন। টাকা থানায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।