প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামের আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূ তাঁর মাদকাসক্ত একমাত্র ছেলে আরিফুল ইসলামকে (২৪) পুলিশ হেফাজতে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন। এই প্রেক্ষাপটে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে আরিফুলকে গ্রেপ্তার করে। ইউএনও মোছা. ইয়াসমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরিফুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি