পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার বাসিন্দা মোস্তফা বেগম তাঁর মাদকাসক্ত ছেলে আবদুল করিমকে গতকাল সোমবার থানায় সোপর্দ করেছেন। মোস্তফা বলেন, ‘ছেলেকে অনেক বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। পাড়ার লোকজনের বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে বিক্রি করে যে টাকা পেত, তা দিয়ে নেশা করত। প্রতিবেশীদের কাছে মুখ দেখাতে পারি না। তাই বাধ্য হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, করিমকে গাঁজাসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি