পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের আইইটি স্কুল এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বাসে এক নারী যাত্রীর ব্যাগ কেটে টাকা নিয়ে যাওয়ার সময় দুই নারী পকেটমারকে আটক করে অন্য যাত্রীরা। পরে ধোলাই দিয়ে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ওই দুই নারী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ এলাকার মনি বেগম ও তাঁর খালা হালিমা আক্তার।