প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১০ হাজার জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট শিক্ষাগত ও শারীরিক যোগ্যতাসম্পন্ন অবিবাহিত আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীদের নিজ জেলার পুলিশ লাইনসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট পদের শতকরা ১৫ ভাগ অর্থাৎ দেড় হাজার নারী সদস্য এবং সাড়ে আট হাজার পুরুষ সদস্য নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জেলাভেদে পরীক্ষার স্থান ও সময়সহ বিস্তারিত দেওয়া হয়েছে।