পুলিশের অভাবে উচ্ছেদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ না পাওয়ায় গুলশান, বনানী, বারিধারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রোববার পূর্বঘোষিত উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীতে আবাসিক এলাকার বিভিন্ন ভবনে অবৈধভাবে গড়ে ওঠা রেন্টুরেন্টসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে গতকাল থেকে টানা ২১ কার্যদিবস উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল রাজউক।
রাজউক সূত্র জানায়, গতকাল উত্তরা, গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। উচ্ছেদ অভিযানে সব ধরনের প্রস্তুতি নিয়ে সকাল নয়টা থেকেই রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন, খন্দকার অলিউর রহমান, নাসির উদ্দিন সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত ছিলেন। কিন্তু পুলিশ না পাওয়ায় তাঁরা উচ্ছেদ কার্যক্রম চালাতে পারেননি। অথচ উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ফোর্স মোতায়েনের জন্য ১৮ জুলাই ঢাকা মহানগর পুলিশের কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছিল।
এ বিষয়ে জানতে গতকাল রাতে একাধিকবার মুঠোফোনে কল দিলেও ধরেননি রাজউকের সদস্য আসমা উল হোসেন (উন্নয়ন নিয়ন্ত্রণ)।