পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির একজন কর্মকর্তার সঙ্গে গতকাল শুক্রবার কর্তব্যরত এক পুলিশ সদস্যের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঘাটটি থেকে প্রায় আধা ঘণ্টা কোনো লঞ্চ ছাড়েনি। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীদের এ সময় দারুণ ভোগান্তিতে পড়তে হয়।স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকেই ওই লঞ্চঘাটে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষের চাপ বাড়তে থাকে। রাজধানীমুখী মানুষকে নাজেহাল, অতিরিক্ত ভাড়া আদায় ও পকেটমার-ছিনতাইকারীদের তৎপরতা রোধে সেখানে কর্মরত এক পুলিশ সদস্য দুপুর দেড়টার দিকে লঞ্চঘাট মালিক সমিতির কর্মকর্তা মো. মাসুদুর রহমানের শার্টের কলার চেপে ধরে তাঁকে টানাহেঁচড়া করতে থাকেন। বিষয়টি সমিতির অন্য নেতা ও লঞ্চ কর্মচারীদের মধ্যে জানাজানি হলে সোয়া দুইটায় সেখান থেকে লঞ্চ ছাড়া বন্ধ করে দেওয়া হয়। এ সময় পাটুরিয়া ঘাট থেকেও কোনো লঞ্চ ছাড়েনি।