প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা উপজেলার গোবরা পঞ্চপল্লি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে গত ২৭ ফেব্রুয়ারি রাতে পুলিশের চুরি যাওয়া একটি চায়নিজ এসএমজি গতকাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। বেলা দুইটার দিকে হরিশপুর গ্রামের একটি বাগান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রাজিউল ইসলাম রাজু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। রাজু পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের বাসিন্দা। রাজিউল অস্ত্রটি চুরি করে বাগানে লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। l মাগুরা প্রতিনিধি