পুলিশের আইজিকে তিন তারকা জেনারেলের ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে গতকাল রোববার সকালে তিন তারকা জেনারেলের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শকের পদটি ‘সিনিয়র সচিব’ পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। তিনি ৪২ হাজার টাকা স্কেলে বেতন পাবেন। এখন থেকে এ পদটি সেনাবাহিনীর লে. জেনারেলের পদের সমান হবে। একই ধরনের র্যাংক ব্যাজ পরবেন আইজিপি।ব্যাজ পরার পর গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সরকার পুলিশের আইজিকে তিন তারকা জেনারেলের সমান মর্যাদা দিয়েছিলেন। কিন্তু ১৯৮৩ সালের সেটা কেড়ে নেওয়া হয়। ২৮ বছর পর পুলিশ সেটা ফেরত পেল। এ কারণে আজকের দিনটি আমাদের জন্য গর্বের।’