প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা অচিন্তনীয়। পুলিশের আচরণে একটা নেতিবাচক পরিবর্তন চোখে পড়ছে। অপরাধ দমনে বাহিনীটির একটি নিজস্ব কাঠামোর মধ্য থেকে কাজ করার কথা। আমরা ‘ক্রসফায়ারের’ ঘটনা দেখছি, আবার অপরাধীকে হাতের মুঠোয় পাওয়ার পরও ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে বলে শুনছি। ছাত্র ইউনিয়নের কর্মীরা সাধারণ মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। পুলিশের কাজ পুলিশকে করতে হবে। কিন্তু এভাবে নয়। এখন বলা হচ্ছে, ছাত্র ইউনিয়নের আন্দোলনের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল। সেটা তো সাময়িক। নানা অনৈতিক কারণে বা রাজনৈতিক কারণেও রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। একজন ছাত্রীর ওপর এ ধরনের হামলা ভয়াবহ। অবিশ্বাস্য।