প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগে চলতি বছর ২ হাজার ১৭৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। গত সোমবার শহরতলির আলমপুর এলাকার ডিআইজি কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ‘আইনশৃঙ্খলা ও প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক এক সভায় পূজা উদ্যাপন পরিষদের নেতাদের এ আশ্বাস দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।