পুলিশের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ও পথচারীদের ফুটপাত এবং পদচারী-সেতু ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায়। গতকাল বৃহস্পতিবার বনানীর চেয়ারম্যান বাড়ি-সংলগ্ন কাকলী এলাকায় ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ডিএমপি ট্রাফিকের উত্তর বিভাগ ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়। এ সময় পুলিশ কর্মকর্তা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যত্রতত্র রাস্তা পার হওয়ার বিষয়ে পথচারীদের নিরুৎসাহিত করেন। তাঁরা পথচারীদের ফুল ও চকলেট বিতরণ করেন। ট্রাফিক উত্তরের উপকমিশনার বলেন, প্রতিদিন হাজারো লোক জীবনের ঝুঁকি নিয়ে যত্রতত্র রাস্তা পার হন।
নিজস্ব প্রতিবেদক