পুলিশের ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে গত শুক্রবার দোয়া ও ইফতার অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার। পুলিশ লাইনসের ড্রিল শেডে ইফতার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে পুলিশ সুপার মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান, জেলা প্রশাসক আমিনুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ফজলে রাব্বী প্রমুখ। ইফতারে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ কয়েক শ লোক অংশ নেন।