পুলিশের উচ্চপর্যায়ে ২৩ কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের উচ্চপর্যায়ে ২৩ জন কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন দপ্তরে ন্যস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হেমায়েত হোসেন মিয়াকে অতিরিক্ত আইজি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকায়, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মইনুর রহমান চৌধুরীকে অতিরিক্ত আইজির (চলতি দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি মো. শামসুদ্দিনকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার (চলতি দায়িত্ব), পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানকে পরিচালক (ডিআইজি, চলতি দায়িত্বে) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মোহাম্মদ আবুল কাশেমকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, সিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলামকে সিএমপির কমিশনার (চলতি দায়িত্ব), রাজশাহীর পুলিশ একাডেমির কমান্ড্যান্ট মুহম্মদ আমিনুল ইসলামকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি রৌশন আরা বেগমকে সিআইডির ডিআইজি (চলতি দায়িত্ব), চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিশ্বাস আফজাল হোসেনকে বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের ডিআইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে।এ ছাড়া বিএমপির কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে পুলিশ সদর দপ্তরে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবদুল্লাহেল বাকীকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত (এসএমপি) কমিশনার, বিশেষ শাখার পুলিশ সুপার মো. শাহাদত হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার মোশারফ হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), নাটোরের পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল ইসলামকে বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) কমান্ড্যান্ট মো. জসিম উদ্দিনকে (অতিরিক্ত ডিআইজি) র‌্যাবের পরিচালক, জামালপুরের এসপি মো. মাহফুজুল ইসলামকে টাঙ্গাইলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব), দশম এপিবিএনের অধিনায়ক মোহা. আবুল কালাম আজাদকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার সরদার নূরুল আমিনকে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কামান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মো. মোস্তফা কামালকে ঢাকা এপিবিএন-১-এর অধিনায়ক, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত এসপি মো. মনিরুল ইসলামকে সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), কেএমপির উপকমিশনার মো. হায়দার আলী খানকে বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের এসপি, সিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. সুজায়েত ইসলামকে এসএমপির উপকমিশনার, ঢাকা টেলিকমের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে রংপুরের আরআরএফের কমান্ড্যান্ট করে বদলি করা হয়েছে।