পুলিশের উচ্চপর্যায়ে ৩৭ পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। তিনজন অতিরিক্ত উপমহাপরিদর্শক ও ৩৪ জন পুলিশ সুপারকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সূত্র জানায়, র‌্যাবের পরিচালক মীর শহীদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-চলতি দায়িত্বে), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমানকে র‌্যাবের পরিচালক, সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সিলেট আরআরএফের কমান্ড্যান্ট শাহাদত হোসেনকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ সুপার, সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম কিবরিয়াকে ময়মনসিংহে, ময়মনসিংহের এসপি খন্দকার গোলাম ফারুককে ঢাকার এসবিতে, ডিএমপির উপকমিশনার এ কে এম আওলাদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি), হাইওয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শাহ আবু সালেহ মোহাম্মদ গোলাম মাহমুদকে আরএমপিতে, ডিএমপির উপকমিশনার আকরাম হোসেনকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি), রাজশাহীর এসপি এস এম রোকন উদ্দিনকে পাবনায়, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত মোহাম্মদ আশফাকুল আলমকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির এসপি, বরগুনার এসপি মাহবুব হাকিমকে ঢাকার এসবিতে, ঠাকুরগাঁওয়ের এসপি শাহ আলমকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, ঢাকা টিডিএসের সরদার তমিজ উদ্দিন আহমেদকে ঢাকার এসবিতে বিশেষ সুপার, চাঁদপুরের এসপি মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট, বগুড়ার এসপি হুমায়ুন কবিরকে সিরাজগঞ্জে, ডিএমপির উপকমিশনার সায়েদুর রহমানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, নড়াইলের এসপি এস এম ফজলুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে, সিরাজগঞ্জের এসপি মোশারফ হোসেনকে ঢাকার এসবিতে, মেহেরপুরের এসপি মো. শাহরিয়ারকে ঢাকা আরআরএফের কমান্ড্যান্ট, পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুব আলমকে ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার, পাবনার এসপি জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, পুলিশ সদর দপ্তরের এআইজি শোয়েব আহম্মদকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপকমিশনার এবং উত্তরা এপিবিএন-১-এর অধিনায়ক রেজাউল করিম মল্লিককে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির এসপি ও বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে ডিএমপির উপকমিশনার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া জাতিসংঘ মিশন থেকে ফিরে আসা আবদুল মান্নানকে আরএমপির উপকমিশনার, আনছার উদ্দিন খান পাঠানকে সিলেট আরআরএফের কমান্ড্যান্ট, মীর্জা আবদুল্লাহেল বাকীকে মেহেরপুরের এসপি, শাহাবুদ্দিন খানকে মুন্সিগঞ্জের এসপি, তওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর এসপি, জিল্লুর রহমানকে ঢাকা টিডিএসের অতিরিক্ত কমান্ড্যান্ট, হায়দার আলী খানকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার, মতিউর রহমানকে ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার, ইসরাইল হাওলাদারকে হাইওয়ে পশ্চিমাঞ্চলের পুলিশ সুপার, মোহাম্মদ আবু সুফিয়ানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, এস এম আক্তারুজ্জামানকে পিরোজপুরের এসপি, শওকত আলীকে কেএমপির উপকমিশনার পদে বদলি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান করা হয়েছে কমোডর মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদকে। আর চেয়ারম্যানের দায়িত্বে থাকা কমোডর এম আনওয়ারুল ইসলামকে নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করেছে।অন্য এক আদেশে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুর-উন-নবীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।