পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে ৪১ হাজার টাকা লুটের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার মেজবাহউদ্দিন নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে দুজন ভাঙ্গারি ব্যবসায়ীর কাছ থেকে ৪১ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই দুই ভাঙ্গারি ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তালতলা এলাকার ব্যবসায়ী শাহীন ও আমজাদ অভিযোগ করেন, গতকাল ভোরে এএসআই মেজবাহউদ্দিন তিনজন সোর্স নিয়ে একটি হলুদ ট্যাক্সিতে করে তাঁদের দোকানে যান। এ সময় আমজাদের পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নেন এএসআই। এরপর এএসআই ব্যবসায়ী শাহীনের দোকানে যান। এ সময় শাহীন দোকানে ছিলেন না। শাহীনের দোকানের ক্যাশবাক্স ভেঙে ৩০ হাজার টাকা লুট করেন এএসআই।মেজবাহউদ্দিন প্রথম আলোকে জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।