পুলিশের ওপর আক্রমণ করে বিচার রোধ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, জামায়াত-শিবির পুলিশের ওপর আক্রমণ চালিয়ে যুদ্ধাপরাধের বিচার রুখতে পারবে না। এ জন্য জামায়াত-শিবিরকে খেসারত দিতে হবে। এই সরকারই বিচারের রায় কার্যকর করবে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনট্যহরীতে অবস্থিত বিশ্বশান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে গতকাল রোববার ধর্মসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বশান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের বিহারাধ্যক্ষ শ্রীমৎ স্মৃতিমিত্র মহাস্থবিরের ৫৭তম জন্মদিন উপলক্ষে এক শান্তি সম্মেলন ও এক হাজার লোককে বৌদ্ধধর্মের রীতি অনুসারে প্রবজ্যা গ্রহণের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, সেনাবাহিনীর গুইমারা অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম মোল্লা প্রমুখ। ধর্মসভায় শিল্পমন্ত্রী বুদ্ধের নীতি অনুসরণ করে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করার জন্য সবার প্রতি আহ্বান জানান।