পুলিশের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর হামলায় আহত পুলিশ সদস্যদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ছবি: আনিস মাহমুদ
সিলেটে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর হামলায় আহত পুলিশ সদস্যদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ছবি: আনিস মাহমুদ

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরসে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।


পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মাজারের প্রবেশমুখসহ চারদিকে চারটি নিরাপত্তাচৌকি স্থাপন করে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাজারে প্রবেশের মূল ফটকের কাছে নিরাপত্তাচৌকি দিয়ে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ঘটনার পরপরই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক মাসুদ কামাল সুফিসহ ১০ জনকে আটক করা হয়। মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন: