পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের তিন সদস্যকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি খামারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায়মিজমিজি খামারবাড়ী এলাকায় সাদাপোশাকে অভিযান চালান সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোশারফ হোসেনসহ পুলিশের দুই সদস্য। এ সময় আবুল খায়ের নামের এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় এলাকার লোকজন অপহরণকারী ভেবে তাঁদের ওপর হামলা চালান। হামলায় এসআই মোশারফ হোসেনসহ পুলিশের ওই দুই সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়া হয় আবুল খায়েরকে।