পুলিশের ওপর হামলাকারী সন্দেহে ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার পুলিশের ওপর হামলাকারী ছাত্রশিবিরের কর্মী আখ্যা দিয়ে এক ছাত্রকে মারধর করেছেন। পরে ওই ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়। মারধরের শিকার ওই ছাত্রের নাম মাসুদ শেখ। তিনি ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ গতকাল টিউটোরিয়াল পরীক্ষা দিয়ে রবীন্দ্র কলাভবন থেকে বের হচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন তাঁকে মারধর শুরু করেন। খবর পেয়ে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষক মাসুদকে উদ্ধার করে প্রক্টরকে খবর দেন। প্রক্টর মাসুদকে পুলিশের কাছে সোপর্দ করেন।