পুলিশের ওপর হামলার ঘটনায় শিবিরের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার ঘটনাসহ দুটি মামলায় শিবিরের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবির কর্মী বুরহান উদ্দিনকে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে দেখতে পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ধরে তাঁকে পুলিশে সোপর্দ করেন। বুরহান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ ও ছাত্রলীগের নেতা ইমরানের ওপর হামলার ঘটনাসহ তাঁর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।সিলেটের জালালাবাদ থানার ওসি জামাল উদ্দিন জানান, পুলিশের ওপর হামলাসহ দুটি মামলায় বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে থেকে বুরহানকে গ্রেপ্তার করা হয়েছে।