পুলিশের ওপেন হাউস ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর থানা-পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় পৌরসভার হলরুমে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম। বক্তব্য দেন পৌর সচিব হাফশা শারমিন, পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার, এসআই নুরে আলম সিদ্দিকী, পৌর কাউন্সিলর আবদুল মোত্তালেব মৃধা প্রমুখ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয় বলে আয়োজক সূত্র জানায়।