পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকায় পুলিশের কাছ থেকে এক আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেডিসি এলাকার বাসিন্দা কালুকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় কালুর আত্মীয়স্বজনসহ বেশ কয়েকজন তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।