পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে সাত পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, ৪ মার্চ গাজীপুরের শ্রীপুর থানায় পোলট্রি ফিডের একটি ট্রাক ছিনতাই হয়। এ ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি আনছার আলীকে গ্রেপ্তারের জন্য শ্রীপুর থানার পুলিশ মাইক্রোবাসে করে শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় আসেন। ওই রাতেই থানার পুলিশের সহায়তায় তাঁরা কান্দাপাড়ায় গিয়ে আনছার আলীকে গ্রেপ্তার করেন। এ সময় দুই শতাধিক লোক পুলিশের পিকআপ ও মাইক্রোবাস ভাঙচুর করে এবং পুলিশের সাত সদস্যকে বেধড়ক পিটিয়ে আনসার আলীকে ছিনিয়ে নিয়ে যায়।সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনায় রাতেই ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই শতাধিক লোকের বিরুদ্ধে একটি মামলা করা হয়।