পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের কাছ থেকে নবী হোসেন নামের একজন ইয়াবা মামলার আসামি পালিয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার বাসিন্দা শহর মল্লিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া বাজার এলাকা থেকে ১০০ ইয়াবা বড়িসহ পুলিশ নবী হোসেন (২৮) ও জিয়াউর রহমানকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে। গতকাল সোমবার সকালে আটক দুই ব্যক্তিকে কক্সবাজার হাকিম আদালতে নেওয়া পথে হ্নীলা নামক এলাকায় তাঁদের বহনকারী বাসটি যাত্রাবিরতিকালে জানালা দিয়ে নবী পালিয়ে যান। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে আটক করার জন্য বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে।