পুলিশের কাছ থেকে ডাকাতকে সরিয়ে দিলেন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাজহারুল ইসলাম নামের আওয়ামী লীগের এক নেতা পুলিশের হাত থেকে এক ডাকাতকে নিয়ে সরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাজহারুল উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, অচিন্ত্যপুর ইউনিয়নের অচিন্ত্যপুর গ্রামের আমিনুল ইসলাম (২৭) ও আহামঞ্চদ হোসেন (২৮) উপজেলার কলতাপাড়া বাজারের একটি স্পিনিং মিলে কাজ করেন। গত বৃহস্পতিবার শেষ রাতে তাঁরা দুজন বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। ভুটিয়ারকোনা সড়কের বাইরাপাড়া মোড় এলাকায় একই গ্রামের আবদুল হাকিম, বাবুসহ একদল ডাকাত তাঁদের গতিরোধ করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। ডাকাতেরা আমিনুলকে পিটিয়ে আহত করে। সকাল আটটার দিকে অচিন্ত্যপুর বাজার থেকে স্থানীয় লোকজন হাকিমকে আটক করেন। একপর্যায়ে হাকিমকে মাজহারুল তাঁর বাসায় নিয়ে যান। পরে কৌশলে হাকিমকে ছেড়ে দিয়ে তিনি নিজেও উধাও হয়ে যান। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত ও আওয়ামী লীগের নেতা কাউকেই পায়নি।
ঘটনার পর থেকে মাজহারুল গা ঢাকা দিয়েছেন। তাই চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।