পুলিশের কাছে গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া বাদশা দেওয়ান, সবুজ ও রিয়াজুল ইসলামকে রিমান্ড শেষে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার করা দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজন ডাকাতির চেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বাকি দুই নারী জড়িত নন বলে জানিয়েছেন।
ধামরাই থানা-পুলিশ সূত্র জানায়, মাস তিনেক আগে মাসুক নামের এক ব্যক্তি বাদশার সহায়তায় ধামরাই পৌরসভার বাজার রোডের হাজি রিয়াজ প্লাজার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। এরপর তাঁরা মেঝে কেটে ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা লুটের চেষ্টা চালান। র্যা ব গত বৃহস্পতিবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুক নিহত হন। বাদশাসহ বাকিরা ধরা পড়েন।