পুলিশের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে গতকাল সোমবার রাতে পুলিশের একটি ছোট ট্রাক ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে পিকেটাররা। রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক।