পুলিশের গুলিতে আহত শান্তর জন্য মেডিকেল বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

পুলিশের ছররা গুলিতে আহত ১১ বছরের শিশু শান্ত ইসলামের চিকিত্সার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক জিল্লুর রহমানকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের বাসা থেকে ফকিরাপুলে খালার বাসায় মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তৃতীয় শ্রেণীর ছাত্র শান্ত। গত শুক্রবার বাবা মো. সোবহানের জন্য ভাত নিয়ে মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে গিয়েছিল সে। সেখানে বাবা সোবহান চায়ের দোকানদারি করেন। ফেরার পথে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের মাঝখানে পড়ে ছররা গুলিতে আহত হয় শান্ত।